Add Here

Saturday, February 6, 2016

ডায়েট কন্ট্রোল করতে চান??? এগুলো একটু ট্রাই করেই দেখুন.................



► রাতে ঘুমাতে যাওয়ার অন্তত ২ ঘণ্টা আগে রাতের

 খাবার খেয়ে নিন।

 ► রাতে খাওয়ার পর অন্তত ১০ থেকে ১৫ মিনিট

 পায়চারি করুন।

 ► দুধ, ছানা ও টকদই খান প্রচুর পরিমাণে । তবে

 এগুলো ফ্যাট ফ্রি হতে হবে।

 ► খেতে বসার আগেই প্ল্যান করে নিন কি খাবেন

 আর কতটুকু খাবেন। পরিকল্পনা থাকলে কম খাবেন।

 আর না থাকলে বেশি ক্যালরি খেয়ে নেওয়ার

 প্রবণতা থাকবে।

 ► লো-ক্যালরিযুক্ত খাবার মানেই যে সিদ্ধ, বিস্বাদ

 খাবার তা কিন্তু নয়। সুস্বাদু করে রান্নার পদ্ধতি

 জেনে নিন।

 ► খাবার আস্তে আস্তে চিবিয়ে খাবেন। এতে

 মুখের ভেতরের এনজাইম বেশি সক্রিয় হয়ে

 ওঠে, যা কম খাবারে পেট ভরাতে সাহায্য করে।

 ► দিনে যেকোনো একটা ফল বা তরকারি কাঁচা

 খাওয়ার চেষ্টা করুন।

 ► প্রতিদিন একই ফল, খাবার, তরকারি খাবেন না। সব কিছু

 মিশিয়ে খেলে পুষ্টির পরিমাণ ঠিক থাকবে। খেতে

 একঘেয়েও লাগবে না।

No comments:

Post a Comment